নিজস্ব প্রতিবেদক
‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ’ এই প্রতিপাদ্যে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যশোর মেডিকেল কলেজ রক্ত পরিসঞ্চলনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, আরএমও ডা. পার্থ প্রতিম চক্রবর্ত্তী, আনোয়ার হোসেন, কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুস সামাদ, জেলা স্বাচিপের সদস্য সচিপ ডা. গোলাম মোর্তুজা, রক্ত পরিসঞ্চলনা বিভাগের চিকিৎসক সেলিম রেজা, ইন্টার্নি চিকিৎসা পরিষদের সভাপতি ডা. শাহাদত হুসাইন, সাধারণ সম্পাদক ডা. সাইদুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত আজকের এ র্যালি মূল উদ্দেশ্য হলো মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা। একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতি তিন মাস পর পর রক্ত দিতে পারে। কিন্তু এ সহজ বিষয়টি অনেকেরই জানা নেই। আপনার দেওয়া এক ব্যাগ রক্তে একটি প্রাণ বেঁচে যেতে পারে। তাই নিজে করতে দিতে এবং অপরকে রক্তদানে উৎসাহিত করতে সকল শ্রেণি পেশার
