নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর যশোর জেলা কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন রাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে মোটরসাইকেল পার্টস ইম্পোটার গাজী অটোর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করেন। এসময় শহরের আরএন রোড এলাকায় গাজী অটোর কার্যালয়ে রাজুকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বুরহান উদ্দিন, গাজী অটোর প্রপাইটার গাজী রুম্মান হাসান, গাজী ফারজান হাসান, স্বপ্ন অটোর প্রপাইটার সাজ্জাদ হোসেন সাজু, অটো মার্টোর জুবায়ের সরকার, ফেমাস অটোর জাবেদ আলী, এনএম অটোর নূর ইসলামসহ যশোর জেলা ক্রিকেট দলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা।
এসময় রাজু তার বক্তব্যে বলেন, বয়স আর পরিবার ব্যাকগ্রাউন্ড কোন বিষয় না। যদি যোগ্যতা যে কেউ সামনে এগিয়ে যেতে পারবে। তিনি যশোর ক্রিকেট এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি গাজী অটোকে ক্রিকেট উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
