সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বিয়ের পর মাত্র এক সপ্তাহ সংসার করতে না করতেই স্বামী ফারুক হোসেন তার স্ত্রী সেলিনা পারভিনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ২ লাখ টাকা দেয়ার পরও আরও ৩ লাখ টাকা যৌতুক না দেয়ায় এই ঘটনা ঘটিয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ফারুক হোসেন। নিরুপায় হয়ে স্ত্রী সেলিনা পারভিন একটি মামলা করেছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে।
তবে ফারুক হোসেন দাবি করেছেন তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে রেজিস্ট্রারের সামনে স্বাক্ষর করিয়ে বিয়ে করানো হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছে। এসময় তাকে মারধর করে দুইজনের ছবিও তুলে রাখে তারা।
সেলিনা পারভিন জানান, ফারুক হোসেনের সাথে তার সম্পর্ক ছিল। এরই প্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর সাতক্ষীরার থানাঘাটায় ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে তাদের দুইজনের বিয়ে হয়। এ সংক্রান্ত কাবিননামাও ৩ লাখ টাকা দেনমোহরে স্বাক্ষরিত হয়। ফারুক হোসেন একজন প্রতারক। তিনি আগে বিয়ে করেছেন। তার একটি সন্তানও আছে। অথচ তিনি আমাকে বলেছেন, আমিই তার প্রথম স্ত্রী। তিনি এসবের বিচার দাবি করে আদালতে মামলা করেছেন বলে জানান সেলিনা পারভিন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ