কল্যাণ নিউজ: যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী,যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রাজেক আহমেদ আর নেই।
আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের সময় বাঘারপাড়া থানা কমান্ডার ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, মুক্তিযুদ্ধ কালিন যশোর জেলা মুজিব বাহিনীর উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, দৈনিক কল্যাণ সম্পাদক, বর্ষীয়ান সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ।