নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক ও ব্যবসায়ী সুকুমার দেবনাথকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার রাতে বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, সুকুমার চেক ডিজঅনার মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বেনাপোল পোর্ট থানায় আদালতের আদেশের কপি পৌছানোর পর পুলিশ তাকে খুঁজতে থাকে।