নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার রাতেই তার মরদেহ বেনাপোলের বাড়িতে আনা হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শাহাদত হোসেন বেনাপোলের ৫ নস্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্প্রতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় বেনাপোল বল ফিল্ড মাঠে মরহুমের প্রথম জানাজা এবং জোহর বাদ গ্রামের বাড়ি দৌলতপুরে জাহানারা আহম্মেদ এতিমখানা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক সংসদ সাবেক ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু, বর্তমান সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজজোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু প্রমুখ।
