নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে হান্নান মৃধা (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হান্নান মৃধা চাঁদপুর জেলা সদরের বিষনুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
রোববার (১৩ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ছোট আঁচড়া গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পকেটে আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তার নাম হান্নান মৃধা। তিনি চাঁদপুর জেলার সদর থানার বিষনুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।