নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১১ মে) সকালে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
নিহত সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।
জানা যায়, গত ৭ মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে বাসায় ফিরছিলো। পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন মারাত্মক আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।