বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ২ মহিলাসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। রোববার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল উত্তর বারপোতা গ্রামের আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মাসুদ (২৪), খড়িডাঙ্গা গ্রামের আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের রাজু খা (২২), বারপোতা গ্রামের সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের ফেরদৌসি খাতুন (৪৫), মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫), বৃত্তি আঁচড়া গ্রামের বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)। অপরদিকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের আতিয়ার রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।