নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কাঠেরপুল মাংসের দোকানে সোমবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় দুই মাংস ব্যবসায়ীকে বেশি দাম রাখার জন্য এবং এক মুদি দেকানিকে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন জানান, আমরা কাঠেরপুলে নাসির মাংসের দোকানে প্রথমে গিয়ে দেখতে পায় সেখানে সাড়ে ৮শ টাকা কেজি হিসেবে ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে। যা নির্ধারিত দামের চেয়ে বেশি। এজন্য তাকে এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই অভিযোগে পাশের আরেকটি দোকানেও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে বলা হয়েছে এই ধরণের কাজ ভবিষ্যতে করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:মণিরামপুরের আল-আমিন বস্ত্রালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
