নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ মঙ্গলবার বেনাপোলে ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। স্থানীয় রহমান চেম্বারের সানরুফে এই মতবিনিময় সভা হয়েছে। এসময় বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেন, আমদানিকারকসহ শার্শার বিভিন্ন অঞ্চলের ভোটাররা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আতিকুর রহমান বাবু, ইদুল চাকলাদার, এহসানুর রহমান লিটু, কাসেদুজ্জামান সেলিম, সাকির আলী, শাহিনুর হোসেন ঠান্ডু, সায়েম সিদ্দিকী, মকসেদ আলী মুনলাইট, এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
কাসেদুজ্জামান সেলিম জানান, আমরা গতকাল বেনাপোলের ভোটারদের সাথে সৌহাদ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছি। সেখানে আমাদের প্যানেল লিডার মিজানুর রহমান খানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেলে আটকে রাখার ঘটনাটি তুলে ধরে বলা হয়েছে, কারা গত ৮ বছর যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন হতে দেয়নি তা আপনারা ভালো করে জানেন। এজন্য আসন্ন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সদস্যদের খেদমত করার জন্য আমরা আমাদের প্যানেলে ভোট প্রার্থনা করেছি।