বিনোদন ডেস্ক: প্রায় সাড়ে তিন বছর পর, পর্দায় নিজের জাদু নিয়ে ফিরলেন পরিচালক এসএস রাজামৌলি। ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ এবং আলিয়া ভাট। বাণিজ্য সূত্রে খবর, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা।
বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি! যার ভেতর তেলুগু ভাষায় সিনেমাটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি।
এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ট্রিপল আর’ এর প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় আড়াইশো কোটি রুপি!
এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। এবার সেই রেকর্ডও ভেঙে দিলো ‘ট্রিপল আর’।
বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলুগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি বক্স অফিস কালেকশন এই সিনেমার।