নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াবে সিক্স-এ সাইড দ্বিতীয় মাস্টার্স কাপ ফুটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে ভৈরব কিংস খেলোয়াড়দের জার্সি উম্মোচন ও খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হলেন, সোহেল আল মামুন নিশাদ, মাশুক মো. সাথী, তৌহিদ চাকলাদার ফন্টু, হযরত আলী, জাহিদ, দেবাশিষ মিশ্র জয়, মাহফুজুর রহমান নিপু, মাহমুদ, জয় সাহা, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম পারভেজ, আনোয়ার, মনি, মোস্তাফিজুর রহমান মুন্না ও আবুল বাসার মুকুল।
