কল্যান রিপোর্ট: গতকাল যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদ খনন কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড ঢাকার অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন মল্লিক সাঈদ মাহবুব।
পরিদর্শনকালে তিনি ভৈরব নদ খনন ও শ্রীবৃদ্ধির জন্য দুই ধারে রাস্তা ও গাছ লাগানোর কথা জানান। একই সাথে দু ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদে জোয়ার ভাটার পানি না আসা পর্যন্ত কাজ চলবে বলেও উল্লেখ করেন। একই সাথে এ কর্মকর্তা বলেন ছোট ছোট সেতুগুলি নতুনভাবে নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তরুণ হোসেনসহ ঠিকাদারের প্রতিনিধিবৃন্দ।