নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে গরীব, এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ইফতারের পূর্ব মুহূর্তে হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পরিষদ মাঠে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।
উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার জহিরুল ইসলাম, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান মন্টু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমানসহ আওয়ামী লীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
