মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর বাজার মেইন রোড প্রশস্তকরণ, পানি নিষ্কাশন, পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মণিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, শ্রীবাস কুন্ডু, মাছ বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজিম হোসেন, উপজেলা মহিলা লীগ সভাপতি রীতা রানী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, মোস্তাফিজুর রহমান, থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস, ট্রাক মালিক সমিতির যুগ্ম আহবায়ক হাজী রফিকুল ইসলাম, কাপুড়িয়া পট্টির রবিউল ইসলাম, মাছ বাজারের দাঊদ ইব্রাহিম, ছাত্রলীগ নেতা আবু হুরাইরাসহ বিভিন্ন সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ।
অবস্থান ধর্মঘট শেষে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হয়।