মণিরামপুর প্রতিনিধি: ৫৫০ হাত ব্রাজিলের পতাকা বানিয়ে সাড়া ফেলেছেন মণিরামপুরের ফুটবল প্রেমীরা। কাতার বিশ^কাপের আর মাত্র কয়েকদিন বাকি। এ নিয়ে সমর্থকদের মধ্যে বইছে উন্মাদনা। প্রিয় দল, খেলোয়াড় নিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। কেউ জার্সি কেউ বা পতাকা তৈরি করছেন।
এরই ধারাবাহিকতায় বিশ^কাপকে ঘিরে মণিরামপুর উপজেলার মকমতলা খানপুর গ্রামের ফরহাদ হোসেন নিজ অর্থায়নে তৈরি ৫৫০ হাত পতাকা শতশত নারী পুরুষের উপস্থিতিতে উত্তোলন করেন। ১৫ হাজার টাকা ব্যয়ে ৭ দিনে তৈরি করা হয়েছে পতাকাটি। এরই সাথে ৬ ফুট উচ্চতার দুটি নেইমারের ফেস্টুন তৈরি করা হয়েছে। যা এলাকায় সাড়া ফেলেছে।
ব্রাজিল ভক্ত প্রিয়া খাতুন বলেন, বুঝতে শেখার পর থেকে ব্রাজিল ভক্ত আমি। অবশ্য আমার পরিবারের অন্যরা সবাই আর্জেটিনার সাপোর্টার।
ফরহাদ হোসেন বলেন, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করেছি। বয়োবৃদ্ধ আব্দুর রহিম বলেন, ব্রাজিলের নেইমারকে বেশি ভালোবাসি। আশা করছি এবারের বিশ^কাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।