মণিরামপুর (যশোর) প্রতিনিধি: নিজস্ব অর্থায়নে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী। শনিবার সকালে উপজেলার জালালপুর ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, আবুল হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, স্থানীয় ইউপি সদস্য লিটন হোসেন, আওয়ামী লীগ নেতা ইউনুচ হোসেন, ডা. আলাল হোসেন, হাবিবুর রহমান, যুবলীগ নেতা জলিল হোসেন, আলমগীর হোসেন, ইউসুফ আলী প্রমুখ।