মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার তিন স্কুলের পরিচালনার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার পৃথক তিন স্কুলে সভাপতি নির্বাচনে দুটিতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার এবং অপরটিতে উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মকবুল হোসেন।
এর মধ্যে প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সরকারের উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি এবং সাধারণ অভিভাবক সদস্যের সর্বসম্মতিক্রমে দুর্বাডাঙ্গা-বাটবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু এবং একইভাবে ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন ইলিয়াছ হোসেন সুমন।
অপরদিকে প্রিজাইডিং অফিসার মকবুল হোসেনের উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি এবং সাধারন অভিভাবক সদস্যের কন্ঠ ভোটে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন আলমগীর হোসেন আলম।