নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
হলুদ সাংবাদিকতা বন্ধ করতে সকল সাংবাদিকের ভূমিকা রাখতে হবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এক শ্রেণির যুবকরা বুম হাতে করে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে গিয়ে হয়রানি করছে। যেটি কোন ভাবে কাম্য নয়। সমাজে সাংবাদিকদের মর্যাদা রক্ষার্থে এক্ষুণি শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। শনিবার রাতে মনিরামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহ-সভাপতি জিএম ফারুক আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন, অধ্যাপক হুসাইন নজরুল হক, ফারুক আলম লিটন, আসাদুজ্জামান রয়েল, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।
