নিজস্ব প্রতিবেদক
নিঃশ্বাসে বিশ্বাসে করেছি পণ, শিল্পে শিল্পে গড়ে তুলবো শিল্পাঙ্গণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পাঙ্গণ যশোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে সংগীত, নৃত্য, ও নাটক ধাঁধার পালা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহিন।
সংগঠনের সহ-সভাপতি সেলিম হোসেন রিপনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ (লিটু), সহ-সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান হাফিজুর রহমান।
অনুষ্ঠানে পার্থ প্রতিম দেবনাথ রতিকে সভাপতি ও সন্তু বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। পরে শিল্পাঙ্গণ যশোরের সাংস্কৃতিক কর্মীরা মনমুগ্ধকর সংগীত, নৃত্য পরিবেশন করেন। আর হাসান হাফিজুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটক ধাঁধার পাল মঞ্চস্থ করেন।
