ঢাকা অফিস : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।
আজ শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভাপতি নির্বাচিত হওয়া মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া শবনম জাহান শিলা সাবেক মহানগর নেত্রী।
এ ছাড়া মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহেদা খানম দিপ্তি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিনা রাব্বি চৌধুরী।
আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম সপদে বহাল রয়েছে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।
এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক হন।