নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের চাঁচড়া মোড় থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মুজিবর বিশ্বাস (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে।
কোতোয়ালি থানার এসআই মিনারা আলম জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের খড়কী আপনের মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ বাদশা ফয়সাল (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। তিনি শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।
