নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানা হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার রাতে শার্শার নাভারন বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রানা শার্শার মাটিকুমড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, রানা হোসেন একজন মাদক ব্যবসায়ী। ২০১৩ সালের ১৩ মে বিপুল পরিমান ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে র্যাবের হাতে আটক হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়। ওই মামলায় গত ২২ জানুয়ারি রানা হোসেনর যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ (বিশ) হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকতো রানা। র্যাব অবস্থান সনাক্ত করে শনিবার রাতে তাকে গ্রেফতার করে।
