জুম বাংলাদেশ যশোর শাখা শহরে অবস্থানরত গরীব, অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। কোতয়ালি মডেল থানার সামনে প্রতিদিন ইফতারের আধাঘন্টা আগে শতাধিক অসহায় ও দুস্থ রোজাদার মানুষকে ইফতার দেয়া হবে। এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সংগঠনের সভাপতি শামছুল আলম সকলের প্রতি আহবান জানিয়েছেন।
প্রথমদিন এই কার্যক্রম উদ্বোধন করবেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
– প্রেস বিজ্ঞপ্তি