ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ট্রফি তার হাতে তুলে দেওয়ার আগে লিওনেল মেসিকে একটি বিশেষ পোশাক ‘বেস্ত’ পড়িয়ে দেন কাতারের আমির। কালো রংয়ের পোশাকটির দুই পাশে স্বর্ণখচিত ছিল। সেটি পড়েই ট্রফি উঁচিয়ে ধরেন মেসি।
লিওনেল মেসি যেহেতু পড়েছেন, পোশাকটির মর্যাদা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে বহুগুণ। এবার মেসির পড়া সেই পোশাক ‘বেস্ত’টি কিনে নিতে চান ওমানের সংসদের একজন সদস্য।
মেসির পরিধান করা এই বিশেষ ‘বেস্ত’ পাওয়ার জন্য এক মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা) খরচ করতেও রাজি আছেন আল বারওয়ানি নামের এই ওমানি সংসদ সদস্য।
নিজের টুইটারে বারওয়ানি লিখেন, ‘ওমানের রাজার পক্ষ থেকে বিশ্বকাপ জয়ের জন্য আপনাকে অভিনন্দন। আপনার বেস্তটির জন্য আমি এক মিলিয়ন ডলার দিতে রাজি আছি।’
আল বারওয়ানি জানান তিনি বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন। সেখানে তিনি মেসিকে ‘বেস্ত’ পড়িয়ে দেওয়ার মতো ঐতিহাসিক ঘটনাটির স্বাক্ষী হন।
আরও পড়ুন: মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, দেওয়া হবে বিশেষ সম্মান