মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বন্দর নগরী মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে বালকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান। প্রতিযোগিতায় মোংলা উপজেলা, পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৮ টি দল অংশ নেবে। তার মধ্যে সকাল ১১ টায় সোনাইলতলা ইউনিয়ন বনাম সুন্দরবন ইউনিয়ন। বিকাল ৩ টায় মিঠাখালী ইউনিয়ন বনাম বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও বিকাল ৪ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ বনাম চিলা ইউনিয়ন পরিষদ দল প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে। ২২ মে রোববার বিকাল ৩ টা ১৫ মিনিটে চাঁদপাই ইউনিয়ন বনাম মোংলা পোর্ট পৌরসভার বালক খেলোয়ার দল অংশ নিবে এবং ২৩ মে বিকাল সাড়ে ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় বিজয়ী দল পরবর্তীতে জেলা ও বিভাগীয় খেলায় অংশ নেবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ