মণিরামপুর প্রতিনিধি: মামা কামাল হোসেনের মোটরসাইকেল নিয়ে রাসেল হোসেন (১৬) তার দু’বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। একটু পরেই ভাগ্নে রাসেলের মৃত্যুর খবর আসে বাড়িতে। মণিরামপুরের বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাসেল হোসেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালিবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে ছিলো দু’বন্ধু একই গ্রামের তবিবর রহমানের ছেলে রনি হোসেন(১৭) ও জসিম উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (১৬)।
এলাকাবাসী জানায়, বাড়ি থেকে বের হয়ে দু’কিলো মিটার দূরে ইট বহনকারী একটি ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রাসেলের। অপর দু’বন্ধ রনি ও হৃদয় গুরুত্বর আহত হয়। মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডা. জিসান হোসেন রাসেলের মৃত্যু ঘোষণা করেন। অপর দু’জনের রাতেই পাঠানো হয় যশোর জেণারেল হাসপাতালে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রনি হোসেনের। আশংখাজনক অবস্থায় ওই রাতেই হৃদয়কে ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয় হোসেনের অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার এক স্বজন।