নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ বুধবার। ইভিএম পদ্ধতিতে ইউনিয়নবাসী ১৬ টি কেন্দ্রে সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করবেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহারুল ইসলামের বিপক্ষে যুবলীগ নেতা শহীদুজ্জামান শহীদ আনারস ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনজন প্রার্থী হলেও নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের মধ্যে মূল লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা। তবে বিজয়ের হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আজ বিকাল পর্যন্ত।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে চাই। ১৬টি কেন্দ্রে ৮৯টি বুথে ৩২ হাজার ৮০০ ভোটার ইভিএমে ভোট প্রদান করবেন। তবে এবার প্রার্থীরা ভোট কেন্দ্রে একবারে বেশি প্রবেশ করতে পারবে না। জেলা পরিষদের নির্বাচনে যেমন সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছিলো। এই নির্বাচনে কোনো সিসি ক্যামেরা থাকছে না ভোটকেন্দ্রে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণাকালে প্রার্থীদের কর্মীদের মধ্যে একাধিবার হামলার ঘটনা ঘটেছে; ফলে আমরা সকল কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছি। মঙ্গলবার দুপুরের মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে, প্রথমবার ইভিএমে ভোট দেওয়া নিয়ে শঙ্কার সাথে উৎফুল্ল প্রার্থী ও ভোটাররা। ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের ভোটার নজরুল ইসলাম বলেন, ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে সাধারণ মানুষের কোন ধারণা নেই। তবে প্রথমবার ইভিএমে ভোট দেবো এ নিয়ে কিছুটা উৎফুল্ল। তহমিনা খাতুন নামে এক ভোটার বলেন, জীবনের প্রথমবারের ভোট ইভিএমের মাধ্যমে দিবো অনেক আনন্দ লাগছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাসের মাথায় গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। পরবর্তীতে শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করলে নির্বাচনী আমেজ সৃষ্টি হয় ইউনিয়নে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ