নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরো ১০ জন। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং কার্যালয় থেকে এসব প্রার্থী ও তাদের অনুসারীরা মনোনয়ন ফরম সংগ্রহন করেছেন। ফলে দুই দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৮ জন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির আক্তারাজ্জামান। এর আগে মনোনয়ন সংগ্রহ করার প্রথম দিনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র নাজমুল হাসান ও আশরাফুল আলম লিটন এবং জাকের পার্টির সবুর খান সংগ্রহ করেছিলেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন ও জাতীয় পার্টির ফিরোজ শাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে স্বতন্ত্রভাবে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম এবং আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ও জাকের পার্টির সাফারুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যশোর-৩ (সদর) আসনে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, বিকল্প ধারা বাংলাদেশের মারুফ হোসেন কাজল ও জাতীয় পার্টির মাহবুব আলম সংগ্রহ করেন। এর আগে প্রথম দিন আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র কাজী আনিসজ্জামান, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মোহিত কুমার নাথ এবং মুসলীম লীগের মোহনা খাতুন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, তৃণমূল বিএনপির লে.ক. এম শাব্বির আহমেদ (অব.), জাতীয় পার্টির জহুরুল হক ও জাকের পার্টির লিটন মোল্লা। যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে প্রথম দিনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্রভাবে এস এম ইয়াকুব আলী, হুমায়ন সুলতান, আমজাদ হোসেন লাভলু ও তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যশোর-৬ (কেশবপুর) আসনে জাকের পার্টির সাইদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে, সোমবার আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার, স্বতন্ত্রভাবে কাজী রফিকুল ইসলাম, এইচ এম আমির হোসেন, আজিজুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
