নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন দুই সদস্যকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই সদস্য হলেন, রাজু আহমেদ ও ফরহাদ হোসেন। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক নিবাস হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ১৩ এর ‘জ’ ধারা মোতাবেক এই দুইজন বিনা অনুমতিতে খেলা পরিচালনা করছেন। মৌখিকভাবে তাদেরকে সতর্ক করা হলেও তারা খেলা পরিচালনা করে গেছেন। তাই তাদেরকে বহিস্কার করা হয়েছে।
তবে বহিস্কৃত রাজু আহমেদ দৈনিক কল্যাণকে ভিন্ন কথা বলেছেন। রাজু বলেন, তাদেরকে কখনো মৌখিকভাবে সতর্ক করা হয়নি। সতর্ক না করেই বহিস্কার করা হয়েছে। এছাড়া অ্যাসোসিয়েশন অথরাইজ যে খেলাগুলো অনুষ্ঠিত হয় তা আমাদের দেয়া হয় না। বর্তমান কমিটির কাছে রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হয়। আবার বাইরে ম্যাচ চালানোরও অনুমতি দেয়া হয় না। অথচ অনেক রেফারি অনুমতি না নিয়ে গেলেও তাদেরকে কিছুই বলা হয় না।
