নিজস্ব প্রতিবেদক
যশোরে নাশকতার তিনটি মামলায় ৩৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল পৃথক আদালতে আত্মসমর্পণের পরে স্ব-স্ব আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, শার্শার ওসমান আলী, আবু মুসা, নাসির উদ্দিন, সাইদুর রহমান, বিপ্লব হোসেন, সহিদুল ইসলাম, আবু মুছা, জাহিদ শেখ, শুকুর আলী, গহর আলী, আজগর আলী, ওলিয়ার রহমান, মিলন হোসেন, নজরুল ইসলাম, লাল্টু মিয়া, তরিকুল ইসলাম, রমজান আলী, সিরাজুল ইসলাম, আলম হোসেন, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাঘারপাড়ার কাসেম জোয়াদ্দার, জুয়েল হোসেন, সাকিব হোসেন, আক্কাস আলী, এনামুল হক, মহর আরী, পেচো, বৃন্দা, রফিক, জিয়া, লতা, বৈদ্যনাথ, অন্তিম, কুন্টে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন লস্কার বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০৮ নেতাকর্মীকে আসামি দিয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলাসহ শার্শার একটি মামলায় মোট ৩৫জন আসামি গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
