নিজস্ব প্রতিবেদক: যশোরে বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশে বৃহস্পতিবার (১৭ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদনের পর এ আয়োজন করা হয়।
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহযোগি অধ্যাপক সুনির্মল মজুমদার, সহকারি অধ্যাপক ইকরামুল কবীর ও প্রভাষক আবুল বাশার। বঙ্গবন্ধু’র জীবনভিত্তিক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার কেক কাটেন।
যশোর সরকারি মহিলা কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মিয়া আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুর রহমান খান। অনুষ্ঠানের আহবায়ক সৈয়দ আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন মোফাজ্জেল হোসেন।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুল গফুর, ফাতিমা খাতুন, জসিম উদ্দিন, শাহনাজ বেগম, আলফাজ উদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক শাহিনুর রহমান।
যশোর জিলা স্কুলে শিশু সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কেএম গোলাম আযম। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সহকারি প্রধান শিক্ষক সেলিম খাতুন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল হোসেন।