বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেলা ১২টার দিকে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, শার্শার তেবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন (৩২), তরিকুল ইসলাম (৩১), জিয়া সরদার (৪৫), সাইফুল ইসলাম (৩৫) ও আবুল হাসেম (৫০)।
এ বিষয়ে শার্শা থানার ওসি মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ তাদের ৫ জনকে আটক করে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।