ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ও খুলনা বিভাগীয় দলের সাবেক ক্রিকেটার, যশোর ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের সিনিয়র কোচ আসাদুল্লাহ খান বিপ্লবের মাতা ও সম্মিলনী ইনস্টিটিউট স্কুলের সাবেক শিক্ষক প্রায়ত আব্দুল্লাহ খান হামদুর স্ত্রী সুলতানা বেগম (৭৬) মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ জুম্মা নলডাঙ্গা ইসলামীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কারাবালা কবরস্থানে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা সভাপতি খায়েরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক কাজী শহিদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ ফুল, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক নিবাস হালদার, ক্রীড়া সংগঠক খান মোঃ শফিক রতন, যশোর ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ।