নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে স্থানীয় যুব সমাজের একদল উদ্যমী কর্মী।
মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অবহেলিত এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
প্রচারণার অংশ হিসেবে যুব কর্মীরা প্রথমে যান শহরের অন্ধ হাফিজিয়া মাদ্রাসায়। সেখানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় এবং তাদের সমস্যার কথা শোনেন তারা। এরপর তারা ছুটে যান যশোর রেল স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে। অবহেলিত এই জনপদের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ধানের শীষের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন তারা।
রেল স্টেশনের আশপাশের বস্তি এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন এই যুব প্রতিনিধিরা। তারা সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের সুশাসনে ধানের শীষের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। প্রচারণাকালে বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষ তাদের সাদরে গ্রহণ করেন।
প্রচারণায় অংশগ্রহণকারী একজন যুব নেতা বলেন “আমরা শুধু ভোটের জন্য আসিনি, আমরা এসেছি এই পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে। ধানের শীষের বিজয় মানেই এই অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত হওয়া। অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যেতে এই জনপদ প্রস্তুত।”
সাধারণ মানুষের মধ্যে এই প্রচারণা ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
