নিজস্ব প্রতিবেদক
আদালতের আদেশ অমান্য করে যশোর সদর উপজেলার বাহাদুরপুরে জমি ও গাছ দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, কিসমত নওয়াপাড়ার আর এস ৯৯২ দাগের পুকুর শ্রেণির ২৬ শতকের মধ্যে ১.৫৮ ও আর এস ৯৯৩ দাগের পুকুরের পাড় ১৩ শতকের মধ্যে .৩৯ শতক জমিসহ ৩টি দাগসহ ৫টি দাগে মোট ৫ শতক জমি ক্রয় করেন কিসমত নওয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান ঝন্টু। বিভিন্ন দাগে জমি ক্রয় করলেও তিনি ৫ শতক জমি দখলে মরিয়া হয়ে উঠেছে। ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে আসাদুজ্জামান ঝন্টুর নেতৃত্বে যশোর সদরের বাহাদুরপুর গ্রামের আতাউর রহমানের কন্যা আঞ্জুমানসহ তার পরিবারের লোকজনকে মারপিটের চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে গেলে ঝন্টুসহ হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় যশোর আদালতে অভিযোগ দিলে বিচারক ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এসময় আদালতের নিষেধাজ্ঞাটি সাইনবোর্ডে লিখে ওই জমির একটি গাছে ঝুলিয়ে দেয়া হয়।
এ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়ার পর থেকে আদালতের আদেশ অমান্য করে ওই জমি ও গাছপালাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা যশোর উপশহর পুলিশ ফাঁড়ির এসআই এজাজুর রহমান জানান, আদালতের আদেশ উভয় পক্ষকে মানার নির্দেশ দিয়েছি।
