নিজস্ব প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর সার্বিক সহযোগিতায় আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে কেক কেটেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। শুক্রবার (২৩ জুন) শহরের মোমিননগর মার্কেটের তৃতীয়তলায় এ আয়োজন করা হয়।
সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু। আয়োজক সংগঠনের জেলা শাখা সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সদস্য তোফায়েল আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্ট, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বয়ক বাবর আলী বাবু, ইউপি সদস্য আহমদ আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, যুব সম্পাদক জাহিদ হাসান, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার ডলি, নৃত্য সম্পাদিকা রোকেয়া বেগম রুকি, সদর শাখা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটো, সাংগঠনিক সম্পাদক শাহারাত হোসেন, রাকিবুল ইসলাম খান, পৌর শাখা সভাপতি সোহাগ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি হাওলাদার প্রমুখ।
