নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি ইজিবাইকের শো-রুমে ডাকাতির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা ডাকাতরা সার্টারের তালা ভেঙ্গে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। গত শুক্রবার রাতে উপশহরের গোল্ডেন বাইক শো-রুমে এই ঘটনার পরে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এই ঘটনায় যশোরের উপশহর ক্যাম্পের এএসআই ও দুই কনস্টেবলসহ তিনজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওই শো-রুমের নৈশ প্রহরী আবুল হোসেন জানিয়েছেন, এদিন দিবাগত গভীর রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত সেখানে আসে। এসময় তারা প্রথমেই আবুল হোসেনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা তালা ভেঙ্গে ভিতরে গিয়ে দেড়শ’ পিস ব্যাটারিসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
শো-রুমের সত্ত্বাধিকারী আবুল কাশেম জানান, এদিন রাতে নৈশ প্রহরীর ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার পণ্য নিয়ে গেছে। তারা মামলার প্রস্তূতি নিচ্ছেন।
এদিকে খবর শুনে ঘটনাস্থলে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এ এস আই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
