নিজস্ব প্রতিবেদক
যশোরে ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। গত বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত বুধবার বিকেলে এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের জনৈক গফুর মোল্লার ইজিবাইক স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়। আটকরা হলেন, গুয়াখোলা গ্রামের মৃত রাজা মোল্লার ছেলে মামুন মোল্লা ওরফে মজিদ (৪৫) ও চলিশিয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে বিল্লাল ফকির (৩০)। একইদিন বিকেলে এসআই শাহিনুর রহমান বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজারে অভিযান চালান। এ সময় তিনি বাজারের অনিমেশের সেলুনের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ আসাদ চৌধুরী (৩৩) নামে এক যুবককে আটক করেন। আসাদ চৌধুরী উপজেলার আয়াপুর দক্ষিণপাড়ার শহিদ চৌধুরীর ছেলে।
