নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা শতাধিক ইয়াবাসহ আরিফ নামে এক বিক্রেতাকে আটক করেছে। তার বাড়ি যশোর শহরের রায়পাড়া কাঁঠালতলায়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ জানান, সোমবার রায়পাড়া কাঁঠালতলা এলাকায় আরিফের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় আরিফকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেছি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সোমবার বিকেলে মাদক আইনে মামলা হয়েছে।