নিজস্ব প্রতিবেদক: যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। চাঁচড়া ফাঁড়ি ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
তারা হলো, জেলার মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের হারুন বিশ^াসের ছেলে জিহাদুল ইসলাম, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের বর্তমানে খড়কী কলাবাগান এলাকার আমিন উদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম, যশোরের মণিরামপুর উপজেলার নাদড়া (পূর্বপাড়া) এলাকার রফিকুল ইসলামের ছেলে আল আমিন হোসেন। তাদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বিকেলে শহরের চাঁচড়া রেলগেট সংলগ্ন প্রাইভেটকার স্ট্যান্ড থেকে আল আমিনকে ২০ পিস ইয়াবা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা একই দিন বিকেলে শহরের গরীবশাহ মাজার সংলগ্ন আশা ফার্নিচারের সামনে থেকে জিহাদুল ইসলাম ও শরিফুল ইসলামকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।