নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর ক্যাম্পের পুলিশ ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল ওরফে বেকা রুবেলকে (৩৪) আটক করেছে। রুবেল সদর উপজেলার বাহাদুরপুর মুন্সিবাড়ির ফজলুল হকের ছেলে।
ক্যাম্পের এসআই এজাজুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার শহরের হাইকোর্ট মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
