নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জের ধরে মামুন হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রেলগেট কয়লাপট্টি এলাকায়। তিনি শহরের রেলগেট রায়পাড়ার বাসিন্দা। তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানায়, স্থানীয় সাকিন ও বিল্লাল মারামারি করছিলেন। এসময় মামুন বিল্লালের পক্ষ নিয়ে বিষয়টি জানতে গেলে স্থানীয় রনি হোসেনের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে রনি ও তার দলবল তাকে দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানান, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশংকাজনক।
