নিজস্ব প্রতিবেদক
যশোরে এক ব্যক্তির নামে তার সাবেক স্ত্রী পর্ণগ্রাফি আইনে আদালতে মামলা করেছেন। সোমবার শহরের আরএন রোড এলাকার এক নারী মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেমন (পিবিআই) আদেশ দিয়েছেন। আসামি পুলিশ লাইন এলাকার আব্দুর রউফ মোল্যার ছেলে এএইচএম সাইখ মাহমুদ।
নারী মামলায় উল্লেখ করেছেন, ২০১৪ সালের ২৯ আগস্ট পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। তার সাবেক স্বামী দুষ্টু চরিত্রের হওয়ায় এবং গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরায় তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। তাছাড়া তার কাছে যৌতুক দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ফলে ২০২২ সালের ২৪ মে সাইখ মাহমুদকে তালাক প্রদান করেন তিনি। এরপরে তার ছবি সংগ্রহ করে কুরুচিপূর্ণ বাক্য লিখে ফেসবুক আইডিতে পোস্ট করে। পাশাপাশি তার বিভিন্ন আত্মীয় স্বজনের মোবাইলে প্রেরণ করে।
