নিজস্ব প্রতিবেদক: যশোরে কনস্টেবল পদে নিয়োগ পেতে আবেদনকারীদের প্রথম দিনে শারীরিক যোগ্যতা ও কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইনসে যশোরে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়।
সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও কাগজপত্র পরীক্ষা হয়।
দিনের শুরুতেই পুলিশ লাইন্স গেটের সামনে উপস্থিত সকল প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বারবার মাইকিং করে বলেন, আমি আপনাদের জেলার পুলিশ সুপার, আপনারা কেউ কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। এ ব্যাপারে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না। আমি জোর দিয়ে বলছি এবারের লোক নিয়োগ হবে আপনাদের মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে।