নিজস্ব প্রতিবেদক: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো তিন জন ও করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এছাড়া নতুন করে আরও ৬৫ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা পজেটিভ হয়। যার মধ্যে সদর উপজেলার ৫১ জন, বাঘারপাড়ার ৪ জন, শার্শার ৩ জন, চৌগাছার ২ জন, ঝিকরগাছার ২ জন, মণিরামপুরের ২ জন ও অভয়নগরের একজন রয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ২২ জনকে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে রেড জোনে ১৯ জন ও ইয়েলো জোনে ১৫ জন রয়েছেন।