নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১১ এপ্রিল শহরের ধর্মতলা মোড়ে এই ঘটনার পর ১৬ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা এই মামলা করেছেন। আসামিরা হলো, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আতিল্যা বিশ্বাসের ছেলে ইভোন বিশ্বাস এবং সুধীর মন্ডলে ছেলে লিটন মন্ডল।
ওই কলেজছাত্রীর বাবা মামলায় বলেছেন, তার মেয়ে যশোরের একটি সরকারি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। গত ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে ধর্মতলা কদমতলা মোড়ের পপুলার কোচিং সেন্টারে যাচ্ছিল। পথিমধ্যে কারবালা মসজিদের সামনে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা মেয়েটিকে প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যায়। তিনি স্থানীয় লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে যান এবং আসামিদের পরিচয় জানতে পারেন। পরে তিনি খোঁজ করে মেয়ের সন্ধান করতে না পেরে কোতোয়ালি থানায় এই মামলা করেছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ