ক্রীড়া রিপোর্ট ।। গতকাল সোমবার সকালে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির সভাকক্ষে সপ্তাহব্যাপী খো খো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল।
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০জন নারীসহ ৪০ জন প্রশিক্ষণ শিবিরের অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ সফী। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ খো খো ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইমরান হোসেন, প্রশিক্ষক সাইদুল হক ও সোহাগ মিলন, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, খো খো পরিষদের যুগ্ম সম্পাদক সেলিম রেজা প্রমুখ।