কল্যাণ রিপোর্ট
যশোর জেলা ডিবি পুলিশ দেড়কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ দূর্গাপুর গ্রামের আব্দুল মমিন (১৯) এবং মানকিয়া গ্রামের আরিফ হোসেন (১৯)।
ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপশহর চৌরাস্তা চৌগাছা বাসন্ট্যান্ডের সামনে থেকে দুই যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।